প্রণব সাধনা - ছোটদের জন্য ধ্যানের ক্লাস
৭ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের জন্য, 'ব্রহ্মঋষি হারমিটেজ' সংস্থা 'প্রণব সাধনা' নামক ধ্যানক্লাস পরিচালনা করছে । এই অনলাইন ক্লাসগুলি সপ্তাহে তিন দিন - সোম, বুধ এবং শুক্রবার ভারতীয় সময় বিকেল ৫.৩০মি. থেকে ৬.০০মি. পর্যন্ত পরিচালিত হবে। প্রতিটি ক্লাসের সময়কাল কুড়ি মিনিট।
এই নির্দেশিত ধ্যানের অনুশীলন (Guided Meditation) বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি করতে, আবেগের ভারসাম্য বজায় রাখতে এবং অন্তরের শান্তি ও ইতিবাচক বিকাশের জন্যই বিশেষভাবে পরিকল্পিত হয়েছে। এছাড়াও, সহজ কিন্তু শক্তিশালী ধ্যান অনুশীলনের মাধ্যমে তারা অল্প বয়স থেকেই আধ্যাত্মিক সচেতনতার সঙ্গে যুক্ত হতে পারবে।
আমরা আপনাদের উৎসাহিত করতে চাই, আপনারা এই সময়টুকু আপনাদের সন্তানের অন্তর্নিহিত বিকাশ ও সামগ্রিক সুস্থতার জন্য উৎসর্গ করুন। আপনাদের সন্তানদের একটি শান্ত ও একাগ্র মন গড়ে তোলার উপহার প্রদান করুন।
আপনার সন্তানের সামগ্রিক কল্যাণের জন্য এখনই নাম নথিভুক্ত করুন ।
আমাদের অনুসরণ করুন
সমস্ত কোটেশন দেখতে ...